বিদেশীদের খুনীদের শিগগিরই সামনে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘খুব শিগগিরই ইতালি ও জাপানি নাগরিক হত্যাকারীদের সামনে আনা হবে। একই সঙ্গে পাদ্রি সিজার ও পীর খিজির খানের হত্যা মামলারও তদন্ত শেষ হবে। তদন্ত দ্রুত গতিতে চলছে।’
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ পর্যায়ে চলে এসেছে। এসব ঘটনায় যারা জড়িত মিডিয়ার মাধ্যমে তাদেরকে দেশবাসীর সামনে হাজির করা হবে।’
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক জোনে দুর্বৃত্তদের গুলিতে ইতালীর নাগরিক তাভেলা সিজার (৫০) নিহত হন। তিন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সিজার হত্যার পর রংপুরে হোচি কোনিও (৬৬) নামে জাপানী এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নগরীর মাহিগজ্ঞ নাচনিয়া বিলের কাছে আলুটারী এলাকায় তাকে হত্যা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













