বিমানের র্যাকে শুয়ে বিমানসেবিকার কান্ড!
মাঝে মাঝেই বিমানবালারা ঘটিয়ে ফেলছেন নানা রকম ঘটনা। এইতো গত কিছুদিন আগেই এক বিমানবালা উড়ন্ত আকাশে যাত্রীদের সাথে বড় অংকের টাকার বিনিময়ে শারিরীক সম্পর্কে মিলিত হত বলে খবর প্রকাশ হয়েছিল। আর এবার ঘটল ভিন্নরকম ঘটনা- জিনিসপত্র রাখার র্যাকের উপর শুয়ে আছেন একজন বিমানসেবিকা। এই ছবি ছড়িয়ে পড়তেই টনক নড়েছে ওই বিমান সংস্থার।
জানা গেছে, কুনমিং এয়ারলাইন্সের বিমানসেবিকারা ৩০-৫০ ঘণ্টা কাজ করার পর তাঁদের ওই র্যাকেই শুতে বাধ্য করা হয়। এই পুরো ঘটনাটি হয় নিরাপত্তাকর্মীদের নির্দেশে। এমনকী, তাঁদের ছবিও তোলা হয়। এরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক বিমানসেবিকার ছবি তোলা হচ্ছে। এবং তিনি মুখে হাত চাপা দিয়ে শুয়ে রয়েছেন।
যদিও দক্ষিণ-পূর্ব চিনের ওই বিমান সংস্থার দাবি, বিমানসেবিকারা এখনও পর্যন্ত কোনও ধরনের অভিযোগ জানাননি। কিন্তু, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বিচার করে দেখা হচ্ছে। এরকম যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট বিমান সংস্থা আশ্বাস দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













