ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি
যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৩১ ডিসেম্বরের পর থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না।
বুধবার বিকেলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিআরটিএ যেসব যানবাহনের রেজিস্ট্রেশন দিয়ে থাকে, সেসব যানবাহন রেট্টো-রিফ্লেক্টিভ এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ব্যতিত ৩১ ডিসেম্বরের পর দেশের কোথাও চলাচল করতে পারবে না।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, রেট্রো-রিফ্লেকটিভ এবং আরএফআইডি ট্যাগ ব্যতিত কোনো যানবাহন আগামী বছরের ১ জানুয়ারি থেকে রাস্তায় চলতে পারবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা সংগ্রহ করতে হবে। নম্বর প্লেট ছাড়া দেশের কোথাও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশ দেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













