তৃতীয় শ্রেণির ছাত্রের চিঠি এবং প্রধানমন্ত্রীর সাড়া
দীর্ঘদিন ধরেই চলছিল ফ্লাইওভারের নির্মাণ কাজ। নির্ধারিত সময় পার হয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। যার কারণে সকালবেলা স্কুল ও অফিস সময়ে গাড়ির জট লেগেই থাকতো। তীব্র যানজটের কারণে মাত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যেত ৪৫ মিনিট।
এই অবস্থার পরিত্রাণ পেতে ‘অভিনব’ নামে আট বছর বয়সী এক স্কুলছাত্র লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর ই-মেইলে চিঠি। আর এই চিঠির সাড়াও দিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিলেন প্রধানমন্ত্রী।
ভারতের উত্তর ব্যাঙ্গালুরোতে এমনই এক ঘটনার কথা জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইম নিউজ অব ইন্ডিয়ার নিবন্ধে।
অভিনব ইশান্তপুর ন্যাশনাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। সে তার পরিবারের সাথে বিদ্যারনপুরার দৌদ্ধাবোমাসান্দ্রা এলাকায় থাকে। অভিনবের বাসা থেকে স্কুলে যেতে পাড় হতে হয় আউটার রিং রোডের গোরাগুনতিপাইলা জংশনের রেল ক্রসিংটি। আর এই রেল ক্রসিংয়ে উপরই নির্মাণাধীন ফ্লাইওভারটি।
অভিনব তার চিঠিতে উল্লেখ করে, নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে শুধু স্বাস্থ্য নয়, তার পড়াশুনারও মারাত্মক ক্ষতি হচ্ছে।
তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত। কেউই এই ব্যাপারে যথাযথ কতৃপক্ষের কাছে কেউ লিখিত অভিযোগ করে নাই। কিন্তু আট বছরের একটি শিশু তা করে দেখালেন। অভিনবের এই পদক্ষেপ নাগরিক সমস্যা সমাধানের একটি উপায় হিসেবে দৃষ্টান্ত হয়ে রইলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













