হিজরী নববর্ষ সবার পালন করা উচিত : মেনন
ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্তদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সঠিক ইসলামের চর্চার মাধ্যমেই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। সর্বসাধারণের নিকট ইসলামের প্রকৃত রূপরেখা না পৌঁছানোর কারণে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অথচ আমাদের এই মাতৃভূমিতে ৩৬০ জন আউলিয়াসহ বহু আউলিয়া কিরাম শান্তির পথে সঠিক ইসলাম পৌঁছে দিয়ে গেছেন।
পহেলা মুহাররম হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদের মাদানি মার্কায ফয়যানে মদিনায় দাওয়াতে ইসলামীর আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হিজরী নববর্ষ সবার পালন করা উচিত। আগামীতে যাতে রাষ্ট্রীয়ভাবে হিজরী নববর্ষ পালন করা যায় তার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হবে।
সংগঠনটির বাংলাদেশ সভাপতি মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন স্থানীয় ১২ নম্বর গোলাম আশরাফ তালুকদার, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আবুল কালাম অনু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













