“আমার একটা দুঃখ থেকেই গেল”
জরুরি প্রয়োজনে প্রধানমন্ত্রী ছাড়া কাউকে সময়মতো পাওয়া যায় না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আক্ষেপ করে তিনি বলেন, “আমার একটা দুঃখ থেকে গেল। কাউকে সময়মতো পাওয়া যায় না। সড়কে না গেলে ঠিকমতো কাজ হয় না।”
আজ শনিবার সকালে ঢাকা চেম্বার আয়োজিত “আঞ্চলিক যোগাযোগ, সুযোগ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমার একটা দুঃখ থেকে গেল। কাউকে সময়মতো পাওয়া যায় না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যেখানে যা প্রয়োজন তা নখদর্পণে রাখেন। তাকেই সব সময় পাওয়া যায়।
আঞ্চলিক যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “আমি নেপাল বা ভুটানকে কম গুরুত্বপূর্ণ বলছি না, তবে এক্ষেত্রে ভারত বেশি গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া সমঝোতার সেতু তৈরি করা সম্ভব না।”
সরকার আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে তার সরকার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, “পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হবে।”
বিদেশিদের রেড অ্যালার্ট জারিকে অবিচার দাবি করে তিনি বলেন, “দেশে নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা থাকলেও দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বিদেশিদের সতর্কতা জারি ঠিক হয়নি।”
আয়োজক সংগঠনের সভাপতি হোসেইন খালেদের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশেদ আলম, নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্টা বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













