শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

লন্ডন সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জ্হঠাৎ করেই তিনি জ্বরে আক্রান্ত হন। অসুস্থতার জন্য ব্রিটেনের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশে ফেরার সূচিও পরিবর্তন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের চোখের অপারেশনের জন্য দেশে ফিরতে দেরি হবে। একটি চোখে তার সফল অপারেশন হয়েছে। আরো একটি চোখের অপরাশেন হবে। বিএনপি চেয়ারপার্সনের সার্বিক চিকিৎসার তদারকি করছেন তার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এমএ কয়সর গণমাধ্যমকে বলেন, দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে আপাতত কোনো তথ্য নেই। আপাতত চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি লন্ডনে অবস্থান করবেন। অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফিরতে খালেদা জিয়া বিমানের টিকিট বুকিং দিয়েছিলেন। দ্রুত দেশে ফিরে আসতে চাইছেন তিনি। কিন্তু চিকিৎসকের পরামর্শ এবং ছেলে তারেক রহমানের বাধার কারণে ওই বুকিংও বাতিল করা হয়।

জানা গেছে, আগামী ২২ অক্টোবর দেশে ফিরতে চান বিএনপি চেয়ারপার্সন। এর মধ্যে চিকিৎসা শেষ হলে ওইদিনই তিনি দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, ব্যক্তিগত সফরে ১৭ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি সেখানে তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ভাড়া বাড়িতে অবস্থান করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী