মিনায় নিহতদের মধ্যে ১৩৭ বাংলাদেশি শনাক্ত
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানান।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখনও ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান পাননি। প্রতিমন্ত্রী জানান, যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে পরিচয় জানা গেছে ৯৬ জনের। এখনও বেশ কয়েকজন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনার ঘটে। ঐ ঘটনায় ৭৬৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













