মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরুষাঙ্গ প্রতিস্থাপনকারী বিশ্বে এই প্রথম বাবা হচ্ছেন

বিশ্বের প্রথম পুরুষাঙ্গ প্রতিস্থাপনকারী ব্যক্তি বাবা হতে যাচ্ছেন। গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকান ওই পুরুষের পুরুষাঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। আজ শুক্রবার তাঁর চিকিৎসক এ তথ্য জানান। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। আজ এএফপির এক সংবাদে এ তথ্য জানা গেছে।

ওই ব্যক্তির চিকিৎসক আন্দ্রে ভ্যান ডার মারওয়ি আজ এএফপিকে বলেন, ২১ বছর বয়সী ওই পুরুষের বান্ধবী এখন অন্তঃসত্ত্বা। ভ্যান ডার মারওয়িই ওই ব্যক্তির পুরুষাঙ্গ প্রতিস্থাপনের অপারেশনটি করেছিলেন। তিনি আরও বলেন, ‘তাঁর সঙ্গিনী চার মাসের অন্তঃসত্ত্বা বলে আমাকে জানানো হয়েছে। আর আমরা এটি ভেবে আনন্দিত যে, কোনো ধরনের জটিলতা ছাড়াই তাঁর পুরুষাঙ্গ ঠিকঠাক কাজ করছে। পাশাপাশি তাঁর বাচ্চা উৎপাদনেও কোনও সমস্যা দেখা যাচ্ছে না, যেহেতু তাঁর শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয়নি।’

রীতি অনুযায়ী খতনা করতে নিয়ে যাওয়া হচ্ছে আফ্রিকান এ তরুনদের। ছবি: বিবিসির সৌজন্যে।এর আগে ইউরোজিস্ট ভ্যান ডার মারওয়ি ওই ব্যক্তির দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই লোকের সেরে উঠতে কমপক্ষে দুই বছর লাগবে বলে তাঁরা ধারণা করেছিলেন। গত বছরের ১১ ডিসেম্বর কেপটাউনের টাইগারবার্গ হাসপাতালে নয় ঘন্টার অপারেশনে ওই লোকের পুরুষাঙ্গ প্রতিস্থাপন করা হয়।

বছর তিনেক আগে স্থানীয় রীতি অনুযায়ী খতনা করার সময় দুর্ঘটনাবশত দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের অধিবাসী ওই ব্যক্তির পুরুষাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি কেটে ফেলতে হয়। স্থানীয় এ রীতির কারণে প্রায়ই সেখানকার তরুণ ও পুরুষদের এ ধরনের জটিলতায় পড়তে হয়।

ভ্যান ডার মারওয়ি বলেন, ওই ব্যক্তির অপারেশন করার পর থেকে অনেকেই তাঁর কাছে এ ধরনের অপারেশনের অনুরোধ নিয়ে এসেছেন। তবে তিনি সবাইকে চিকিৎসা দিতে পারেননি। বর্তমানে তাঁর হাতে এ ধরনের নয়জন রোগী আছেন। তবে পুরুষাঙ্গ দাতার (ডোনার) অভাবে তাঁদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘এটি খুব সহজ কাজ নয়। তবে একটি সফল উদাহরণের কারণে এখন অনেকেই এ ধরনের চিকিৎসা নিতে এগিয়ে আসছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

জেনেভা ক্যাম্পে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

  • সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
  • উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪