জমিনের আইলে গাছ লাগানো নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের
জমিনের আইলে গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলায় প্রতিবেশীর শাবলের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সুকতাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনার পর রাতে থানায় মামলা করেছেন নিহত জাহাঙ্গীর শেখের (৫৫) স্ত্রী শেফালী বেগম।
মামলার বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, গাছ লাগানো নিয়ে রোববার সকালে জাহাঙ্গীরের সঙ্গে তার প্রতিবেশী নাসির শেখের তর্ক হয়।
“এক পর্যায়ে ক্ষুব্ধ নাসির তার হাতের শাবল দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। গুরুতর আহত জাহাঙ্গীরকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, ঘটনার পর থেকে নাসির শেখ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













