শিনা বরা হত্যাকাণ্ডে নয়া মোড়
শিনা বরা হত্যা কাণ্ডে নয়া মোড়। নতুন কয়েকটি সূত্র খতিয়ে দেখে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের ধারণা, শিনা বরা হত্যাকাণ্ডে আরও এক ব্যক্তি জিড়িত। কলকাতার বাসিন্দা ওই ব্যক্তি ইন্দ্রাণীর স্বামী মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের প্রাক্তন সহযোগী। ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গেও নিয়মিত ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা।
সিবিআইয়ের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই তদন্তকারী একটি দল কলকাতায় গিয়ে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে এমন কিছু নতুন সূত্র মিলেছে যা থেকে তদন্ত একেবারে ভিন্ন খাতে গড়াতে আরম্ভ করেছে বলে খবর।
উল্লেখ্য, ২০১২ সালে মুম্বইয়ে খুন করা হয় ২৪ বছরের শিনা বরাকে। প্রায় তিন বছর বাদে তদন্তে নেমে শিনা বরাকে খুন করার দায়ে গ্রেফতার করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













