রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খোকা রাজনৈতিক প্রতিহিংসার শিকার: যুক্তরাষ্ট্র বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি দাবি করে, শারীরিক অসুস্থতা নিয়ে সাদেক হোসেন যখন নিউইয়র্কে অবস্থান করছেন, তখন তাঁকে আদালতের মাধ্যমে হেয় করা হচ্ছে।
জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। তিনি বলেন, উচ্চ আদালতের অনুমতি নিয়ে খোকা দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। অবিলম্বে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শুধু রাজনৈতিক ভাবে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে দণ্ড ঘোষণা অমানবিক। সংবাদ সম্মেলনে মিজানুর রহমান, হেলালউদ্দিন, এবাদ চৌধুরী, আতিকুল হক, সাইফুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী