সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের সব মানুষকে নিয়ে আমরা নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চাই।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৫-এর র‌্যালি ও সমাবেশের উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছেই। এ থেকে বের হওয়ার পথ আমাদেরই খুঁজতে হবে। কারণ নিজেরা সচেতন না হলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘নিরাপদ সড়কের আন্দোলন শুধু নিরাপদ সড়ক নয়, আমাদের জান-মালেরও নিরাপত্তার জন্য এই আন্দোলন।’

রাস্তার অভাব রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতটুকু রাস্তা আছে সেটার উৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। এই জন্য যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। যেদিক দিয়ে মন চায় গাড়ি চালানো যাবে না। এ ছাড়া সঠিক লেন মেনে গাড়ির গতি কমিয়ে চালাতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ শত শত মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ