বিমানবন্দরের টিভি-তে হঠাৎ পর্ন ছবি!
ভিড়ে ঠাসা বিমানবন্দরের টেলিভিশন স্ক্রিনে আচমকা ভেসে ওঠা অশ্লীল ছবি দেখে চমকে উঠলেন যাত্রীরা। অস্বস্তিকর সেই পরিস্থিতির ভিডিয়ো তুলে ইউটিউব-এ পোস্ট করলেন তাঁদেরই একজন।
পর্তুগালের ব্যস্ত লিসবন বিমানবন্দরের লাউঞ্জে বসে মাঝ রাতে মহা বিড়ম্বনায় পড়লেন অপেক্ষমান যাত্রীরা। ব্যাগেজ ক্যারাউজালে থাকা একটি টিভি স্ক্রিন, যেখানে বিমান চলাচলের খুঁটিনাটি তথ্য সরবরাহ করা হয়, সেখানে আচমকা শুরু হয়ে গেল পর্নোগ্রাফি প্রদর্শনী। অস্বস্তিকর পরিস্থিতি বহাল থাকল বেশ কয়েক মিনিট। এর পর এক বিমানবন্দর কর্মীর নজরে বিষয়টি পড়ায় হইচই শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল টিভি সেটটি।
এদিকে গোটা ঘটনা নিজের স্মার্টফোন ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন এক যাত্রী। তিনিই ইউটিউবে বিমানবন্দরের ঘটনার ক্লিপিংস পোস্ট করে দেন। বলা বাহুল্য, কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। দেখা গিয়েছে, অপেক্ষমান যাত্রীদের অনেকেই আড়ষ্ট ভাব কাটাতে হাসাহাসি করছেন।
কিন্তু কী ভাবে বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে আচমকা পর্নোগ্রাফি হানা দিল?
লিসবন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, টেলিভিশন সেটটি এক পর্তুগিজ বিনোদন চ্যানেলের সঙ্গে টিউনড হয়ে যাওয়াতেই বিপত্তি ঘটে। ইয়াহু নিউজ-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়। এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।’ তবে তিনি কথা দিয়েছেন, ভবিষ্যতে এমন ভুল এড়াতে সতর্ক হবে বিমানবন্দর কর্তৃপক্ষ। এইসময়
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













