শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোমা বিস্ফোরণ

‘আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে’

হোসেনী দালান প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার দুপুর আড়াইটায় বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় যারাই আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাদের সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের সকল ব্যয় সরকার বহন করবে।’

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসায় ডাক্তাররা রাত থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে ৬৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। ১৪ জন চিকিৎসাধীন। এক জনের অবস্থা আশঙ্কা জনক। আগামীকাল তার অপারেশন করা হবে। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত পরিস্কার, দেশকে অস্থিতিশীল করার জন্যই এ বোমা হামলা করা হয়েছে।’

তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। বাকিদের খুব তাড়াতাড়ি আইনের আওয়তায় আনা হবে।’

আশুরা উপলক্ষে শিয়া মতালম্বীদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে পুরান ঢাকার হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক নিহত হন। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর;

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ