বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন: অবশিষ্ট গণতন্ত্রের কবর

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করার ব্যাপারে সু-শাসনের জন্য নাগরিক-এর (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন,এর যৌক্তিকতা আমি খুঁজে পাইনা। এতে করে ৫ই জানুয়ারীর পর থেকে দেশে যে গণতন্ত্র অবশিষ্ট রয়েছে তারও কবর দেয়া হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘দলীয় পরিচয়ে স্থানীয় নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, এ পদ্ধতিতে সরকারের বিরোধীরা নির্বাচন করতে পারবে কি না আমার সন্দেহ। বিরোধীরা মনোনয়ন নিতে পারলেও হয়তো ভোটকেন্দ্রে আসতে পারবেনা বলে আমার মনে হয়।

তিনি বলেন, আমরা একবার প্রতারিত হয়েছি ৫ই জানুয়ারির নির্বাচনের সময়। তখন বলা হয়েছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখলাম ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা একটা রেকর্ড। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করার মাধ্যমে আমরা আরেকবার প্রতারিত হতে চলেছি। কিন্তু আমরা আরেকবার প্রতারিত হতে চাই না।

বদিউল আলম বলেন, গত কয়েকদিন আগে রাষ্ট্রপতি বলেছেন বর্তমানে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে ডুকে গেছে। আমার প্রশ্ন হল, এটা কিভাবে হল? এটা হয়েছে দলগুলোর কারণে। টাকার বিনিময়ে দলগুলো ব্যবসায়ীদের মনোনয়ন দেয়।

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন দেশের বিপর্যয় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা সরকারের একটা অজনপ্রিয় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের ব্যাপারে সরকারের পুনঃ বিবেচনা করা উচিৎ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী