বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথাজানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই। তবে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলাটিম, ছাত্রশিবির এরা সব একই সূত্রে গাঁথা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনা ঘটলে বিদেশি বন্ধুরা বাংলাদেশে আইএস আছে বলে যে কথা বলে থাকেন, তা ঠিক না। আমরা তদন্ত করছি, তদন্তের পর সব বের হয়ে আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













