মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আইএস, আনসারুল্লাহ ও শিবির একই সূত্রে গাঁথা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস, দেশীয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম এবং ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির একই গোত্রের এবং একই সূত্রে গাঁথা।

বাংলাদেশে সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় সংসদে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব এদেশে নেই। দেশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সেটার অস্তিত্ব খুঁজে পাননি। তবে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলাটিম এবং ছাত্রশিবির একই গোত্রের এবং এরা সব একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস বিবৃতি দিলেও প্রকৃতপক্ষে তাদের কর্মকাণ্ড নেই। ধারণা করা হচ্ছে, যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারা শিবির। এদের আলাদা করে দেখার দরকার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘হয়তো আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এখানে অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ কাজ করে থাকতে পারে। তদন্ত করা হচ্ছে, শেষ হলে ষ্পষ্ট করে প্রকাশ করা যাবে, কে কার সঙ্গে জড়িত তাও জানা যাবে।’

সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনসি জানান, ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে। পুলিশ কমিটিকে বলেছে খুনিরা চিহ্নিত। খুব শিগগিরই দেশবাসীর কাছে তা প্রকাশ করা হবে।

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ব্যাপারে আরো সময় লাগবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ