ইংরেজি শিক্ষকের চাকরি এবার খুব সহজে
আপনি ইংরেজিতে ভাল? পড়াতে পারবেন? ভাল চাকরি খুঁজছেন? তাহলে তো আপনার সামনে মেঘ না চাইতেই জল। চাকরি আপনি পাচ্ছেনই। সম্মানের শিক্ষকতা করতে পারবেন। ইংরেজি শিক্ষক হতে হবে শুধু। না, না, এখানে এসএসসি দিয়ে হ্যাপায় পড়ে চাকরি পেতে হবে না। চাকরি আপনার জন্য রেডি।
মাইনেও পাবেন মোটা অঙ্কের। শুধু এ দেশে নয়। আপনাকে যেতে হবে মালয়েশিয়ায়। সেখানকার গ্রামের দিকের স্কুলগুলোতে ইংরেজির রেজাল্ট খুবই খারাপ হচ্ছে পর পর কয়েক বছর ধরে। তাই সে দেশের সরকারও এবার ব্যাবস্থা নিতে চাইছে। আর কম খরচে ভাল শিক্ষক ভারত ছাড়া কোথায় পাওয়া যাবে!
তাই মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী পি কমলনাথন রীতিমতো সে দেশের সংসদে এই বিষয়ে আলোচনাও করেছেন। তাই আর দেরি করবেন না একদম। ভাল সিভি তৈরি করুন। আর থাকার লোটাকম্বল গোছাতে থাকুন। মালয়েশিয়ায় আপনার চাকরি পেতে স্রেফ সময়ের অপেক্ষা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













