মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে ফিরল বাস্তবের ‘মুন্নি’

মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায় পাকিস্তানী বালিকা মুন্নি। নানা প্রতিকূলতা পেরিয়ে বোবা মেয়েটিকে পাকিস্তানে পৌঁছে দেন বজরঙ্গী। বলিউড সুপারস্টার সালমান খানের ব্লকব্লাস্টার সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’র এই কাহিনী মনে আছে নিশ্চয়ই।
ওই কাহিনীর মতো সোমবার পাকিস্তান থেকে ভারতে ফিরলেন ১১ বছর আগে হারিয়ে যাওয়া গীতা।
মাত্র ১১-১২ বছর বয়সে পাকিস্তানের ভূখণ্ডে হারিয়ে যায় গীতা। ছবির মুন্নির মতো সেও বাকপ্রতিবন্ধী। এমনকি কানেও শোনে না সে। অবশেষে নানা চড়াই-উৎড়াই পেরিয়ে সোমবার ইসলামাবাদ থেকে দিল্লিতে পৌঁছে বাস্তবের ‘মুন্নি’।
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমার পর গীতার খোঁজ মেলে। পাকিস্তানের দাতব্য প্রতিষ্ঠান গীতার সন্ধান পেয়ে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করে। এরপর গীতাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সালমান খানসহ ভারতীয় গণমাধ্যম বেশ ইতিবাচক সাড়া দেয়।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রকাশ করা ছবি দেখে গীতাকে নিজের মেয়ে হিসেবে দাবি করেন বিহারের জনার্দন মাহাতো। তিনি জানান, এই গীতাই তার হারিয়ে যাওয়া মেয়ে হীরা। যে ২০০৪ সালে একটি উৎসবে হারিয়ে যায়।
এখনই গীতাকে ফিরে পাচ্ছেন না মাহাতো। দিল্লিতে তার ডিএনএ টেস্টের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দাতব্য সংগঠন এধি জানিয়েছে, ডিএনএ টেস্টের ফলাফলের আগ পর্যন্ত দিল্লিতে অবস্থান করবে গীতা। ভারতীয় পরিচয় নিশ্চিত না হলে তারা গীতাকে ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প