নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে গুলির হুমকি
মোবাইল ফোনে চাঁদা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে ওই কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।
সোমবার সকালে এ হুমকি দেওয়া হয় বলে কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু জানান।
তিনি বলেন, সকালে ০১৯৯১৭৬০৭১৭ নম্বর থেকে দুজন ফোন করে সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে হুমকি দেয়। দুজনের মধ্যে একজন পেটকাটা বাবু ও অপরজন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হিসেবে নিজেদের পরিচয় দেয়।
উপসচিব আসাদুজ্জামান আরো জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে তিনি জানান।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, এ ধরনের কোন অভিযোগ বা জিডি করতে কেউ এখনও আসেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













