সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ. লীগের সভাপতিমণ্ডলীতে আসছে নতুন মুখ

ডিসেম্বরে জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে যোগ হচ্ছে নতুন কিছু মুখ। বিষয়টি চূড়ান্ত না হলেও বেশ কয়েকজনের নাম আছে আলোচনায়।

বিবেচনায় থাকা নেতারা হলেন, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, আবুল হাসনাত আব্দুল্লাহ, ঢাকামহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

উপদেষ্টা পরিষদ থেকেও কেউ কেউ সভাপতিমণ্ডলীতে আসতে চান। এরা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাজিউদ্দিন আহমেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর অন্যতম। এরা সবাই কখনও না কখনও সভাপতিম-লীতে ছিলেন।

সভাপতিম-লীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘দলের প্রতিটি সম্মেলনেই নতুন পুরনোর সমন্বয় হয়, এবারও সেটা হবে। তবে কারা নতুন ঢুকছেন আর কারা বাদ পড়ছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না’।

দল থেকে বহিষ্কার এবং মৃত্যুর কারণে সভাপতিমণ্ডলীর দুটি পদ শূন্য হয়েছে এক বছরেও বেশি সময় আগে। আর ২০১২ সালের ডিসেম্বরের জাতীয় সম্মেলনের পর থেকে খালি আছে একটি পদ। ফলে আওয়ামী লীগের ১৫ সদস্যের সভাপতিমণ্ডলীতে এখন আছেন ১২ নেতা।

২০১২ সালের ডিসেম্বরের জাতীয় সম্মেলনের পর সভাপতিম-লীর দুটি পদ শূন্য ছিল। পরে একটি পদে নেয়া হয় বর্তমান গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অন্য পদটি পূরণে কোন উদ্যোগ নেয়া হয়নি।

২০১৩ সালের ২০ ডিসেম্বর সভাপতিম-লীর সদস্য জোহরা তাজউদ্দিনের মৃত্যুর পর সেই পদটিও আর পূরণ করেনি আওয়ামী লীগ। ২০১৪ সালের ২৪ অক্টোবর দল থেকে বহিষ্কার হন আবদুল লতিফ সিদ্দিকী। এই পদটিরও এক বছরেও পূরণ হয়নি।

আওয়ামী লীগের নেতারা বলছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সম্মেলনের আগে এই পদগুলো পূরণ করার সম্ভাবনা নেই। দুই মাসের জন্য সিদ্ধান্ত নেয়ার কোন মানে হয় না বলেই মনে করছেন নেতারা।

নেতারা বলছেন, আগামী সম্মেলনে শূন্য তিনটি পদ পূরণের পাশাপাশি দুই-একজন পদ হারাতে পারেন। গত সম্মেলনেও মহীউদ্দীন খান আলমহীর, রাজিউদ্দিন আহমেদ রাজু, ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতিমণ্ডলীর সদস্য থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদে নেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী