তাবেলা হত্যায় শুধু বড় ভাই নয়, আরো অনেকেই জড়িত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডে শুধু বড় ভাই জড়িত নয়, এর সঙ্গে আরো অনেকেই জড়িত।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই দুই বিদেশি নাগরিককে খুন করা হয়েছে। শুধু বড় ভাই নয়, রাজনীতির সঙ্গে জড়িত এমন অনেকেই এ খুনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেন, ‘পুরান ঢাকার হোসেনি দালানে হামলায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলার ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। শিগগিরই তাদের আটক করা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













