২৩ নেতাকর্মী আটক জামায়াত-শিবিরের :খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার রায় ঘোষণা ও হরতালকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়।
কেএমপি’র বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, আটকৃতদের মধ্যে দৌলতপুর থানায় ১১ জন, খুলনা থানায় ৫ জন, সোনাডাঙ্গা থানায় ৩ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং খালিশপুর থানায় ১ জন রয়েছেন। আটককৃতরা সবাই জামায়াত-শিবিরের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













