শাস্তির মুখে কোহলি, ড্রেসিংরুমে আনুশকা
বলিউড তারকা আনুশকা শর্মার সাথে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির প্রেমের সম্পর্ক সবাই কম-বেশি জানেন। এজন্য কোহলিকে উৎসাহ দিতে প্রায় মাঠে আসেন আনুশকা। এটা পছন্দ নয় বলে নিন্দুকেরা কম সমালোচনা করেন না আনুশকাকে। কিন্তু সেসব মোটেই আমলে নেন না এই বলিউড অভিনেত্রী। তাই বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে!
ঘটনাটি ঘটে গতকাল রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ডেয়ারডেভিলসের মধ্যকার ম্যাচে। বৃষ্টিতে ম্যাচ তখন বন্ধ। মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন দুই ব্যাটসম্যান কোহলি ও ক্রিস গেইল। এর মিনিট খানেকের মধ্যেই ড্রেসিংরুমের ভিআইপি বক্সে তাকে দেখা গেল বান্ধবী আনুশকা শর্মাকে।
টেকনিক্যালি, বৃষ্টি চললেও ম্যাচ তখনও চলছে। তাই এই সময় খেলোয়াড়দের ড্রেসিংরুমে বাইরের কেউ আসতে বা একজন খেলোয়াড় চাইলেই যে কারও সাখে দেখা করতে পারেন না। সেটা তার পরিবারের বা কোন ঘনিষ্ট মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য নয়।
ফলে ড্রেসিংরুমে আনুশকার সঙ্গে রোমন্স করে কোহলি অ্যান্টি করাপশন সিকিউরিটি প্রটোকল ভেঙেছেন। আর এর ফলশ্রুতিতে তার উপর ক্ষেপেছেন আইসিসির অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট। সংস্থাটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













