স্বামীকে দাম্পত্য ধর্ষণের দায়ে শাস্তি পেলেন স্ত্রী
স্বামীর সঙ্গে চলছিল বিবাহবিচ্ছেদের মামলা। সেই মামলার জন্য প্রমাণ সংগ্রহ করতে স্বামীকে জোর করে যৌন সংসর্গে বাধ্য করেছিলেন স্ত্রী। অভিযোগ প্রমাণ হওয়ার পর স্বামীকে দাম্পত্য ধর্ষণের দায়ে স্ত্রী-কে সাজা দিল দক্ষিণ কোরিয়ার এক আদালত।
মহিলাদের বিরুদ্ধে অভিযোগ টানা ২৯ ঘণ্টা ধরে ওই মহিলা তাঁর স্বামীকে ঘরে বন্দি করে রাখেন। সেই সময় স্বামীকে জোর করে যৌন সংসর্গ করতেও বাধ্য করেন তিনি। আদালতে প্রমাণিত হয়ে যায় স্ত্রী-এর এই ঘটনা ছিল পরিকল্পনামাফিক। দাম্পত্য ধর্ষণ বিশ্বের ১০৪টি দেশে বিচারযোগ্য অপরাধ।
দক্ষিণ কোরিয়ায় দাম্পত্য ধর্ষণে কোনও মহিলার শাস্তি নজিরবিহীন। মনে করা হচ্ছে সেই মহিলার জরিমানা সহ জেল হবে। প্রসঙ্গত, দু বছর আগে ভারতের সুপ্রিম কোর্ট দাম্পত্য ধর্ষণকে আইনের চোখে অপরাধ হিসেবেই স্বীকৃতি দিয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













