প্রতি উপজেলায় বৃদ্ধাশ্রম করার সুপারিশ
দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে একটি করে বৃদ্ধাশ্রম করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
দেশের সব স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার, অদক্ষ প্রযুক্তি ব্যবহারের কারণে রিরোলিং মিলসহ বিভিন্ন শিল্পে সনাতনী যন্ত্রপাতি ব্যবহারের কারণে যে গ্যাস ও বিদ্যুৎ অপচয় হচ্ছে তা রোধ করার ব্যবস্থা করতেও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতিকে ভেঙে প্রাইভেট কোম্পানি আইনে নেওয়ার ব্যবস্থা করা, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং মাঝারি শিল্প স্থাপনে উৎসাহিত করাসহ বিগত বৈঠকে গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মো. তাজুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ হান্নান।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













