দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের কারণে শনিবার ভোরে কেঁপে উঠলো বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল। তবে এতে ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি।
শনিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের কিছু অংশে এবং ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো।
বাংলাদেশ সীমান্তে আসাম রাজ্যের করিমগঞ্জের হাইলাকান্দিতে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে যার দূরত্ব ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা রেকর্ড হয়েছে ৪ দশমিক ৮ মাত্রা। ভোর পৌনে ৪টার দিকে অনুভূত হওয়া সেই কম্পন প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী ছিল।
চ্যুতিরেখায় অবস্থিত হওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল, ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার কিছু কিছু অঞ্চল কেঁপে উঠে। এ অঞ্চল বিশ্বের ষষ্ঠ ভূকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













