বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫৭৩ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

গেজেট ও মুক্তিবার্তায় নাম না থাকাসহ বিভিন্ন কারণে চাঁদপুরের ৫৭৩ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করেছে সরকার। পুনর্বিবেচনার জন্য ৩১ জন আপিলকারী তাদের স্বপক্ষে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসে আবার ফেরত দেয়া হয়েছে। বাকি ৫৪২ জন মুক্তিযোদ্ধা এখনও আবেদন করেননি।

চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোবারক হোসেন জানান, ভাতা স্থগিত মুক্তিযোদ্ধারা আপিল আবেদনে আগ্রহ দেখাচ্ছে না। আপিল খুবই কম। যারা পুনর্বিবেচনার জন্য আপিল করেছেন তাদের কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে।

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাতা স্থগিত মুক্তিযোদ্ধারা আপিল করলে তা সংশ্লিষ্ট সমাজসেবা অফিসে যাচাই-বাছাইয়ের জন্য পাঠনোসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওই সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, উপজেলা কমান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সমাজ সেবা অফিস থেকে জানা গেছে, ভাতা স্থগিত মুক্তিযোদ্ধাদের অধিকাংশই কাগজপত্র অসম্পূর্ণ রয়েছে। গেজেট ও মুক্তিবার্তায় অধিকাংশ মুক্তিযোদ্ধাদের নাম নেই। মিথ্যা তথ্য দিয়ে বছরের পর বছর এসব মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেছেন।

কেউ বয়স বাড়িয়ে, কেউ সার্টিফিকেট জাল করে কিংবা কেউবা ভুল তথ্য দিয়ে এসব ভাতা নিয়েছেন। তাই যাচাই-বাছাই করতে গিয়ে এসব বিষয় প্রকাশ পাচ্ছে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তারা জানান।

ভাতা স্থগিত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই বিগত দিনে যে ভাতা নিয়েছেন তা ফেরত দেয়া হবে কিনা সে নিয়েও আশঙ্কায় রয়েছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ