জামায়াতের বিক্ষোভ মিছিল
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শনিবার সকাল ৮টায় শহরের নিশিন্দারা ওলির বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার মিথ্যা অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে। দুই বর্ষিয়ান জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে হত্যা করেছে। এবার সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র চলছে। সাজানো মিথ্যা মামলায় মুজাহিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলে জামায়াত তা মানবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













