ঝিনাইদহে ৭ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহে মিম আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামের শ্মশানঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিম ওয়াড়িয়া গ্রামের ইদবার আলীর মেয়ে। সে ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
গ্রামবাসী জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ওই গ্রামে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। শনিবার বিকেলে ওয়াড়িয়া গ্রামের শ্মশানঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













