বিবাহের ১টি বছর যেভাবে কাটালেন রেলমন্ত্রী
নানাজনের নানান কথা, চিরকুমার সংঘের হতাশা আর প্রিয় মানুষের শুভকামনায় একবছর আগের এদিনে সাহস যুগিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সংসদ অধিবেশনে টিপ্পনীর খোরাক হয়েছিলেন তিনি। কিন্তু শত বাধা পেরিয়ে ২০১৪ সালের আজকের এদিনে ঘরে তুলে আনেন নববধূ হনুফা আক্তার রিক্তাকে। সুখে-দুখে একটা বছর পার হলো এই জুটির। ৬৭ বছর বয়সী বরের সঙ্গে বিয়ে হয় ৩১ বছর বয়সী কনের। জুটিটা একটু ভিন্নরকম হলেও সুখের পরীক্ষায় বেশ উৎরে গেছেন তারা। প্রথম বিয়ে বার্ষিকীতে জামাইয়ের মন্তব্য এমনই। নিজেদের বিয়ে বার্ষিকীতে একটি বেসরকারি চ্যানেলকে দেয়া বক্তব্যে মুজিবুল হক বলেন, আমরা ভালো আছি। খুব ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছেলে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর নিজ জেলা চান্দিনার মিরাখলা গ্রামের মৃত হাবিব উল্লাহ মুন্সির ছোট মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন। পেশায় একজন আইনজীবী হনুফা আক্তার। এ জুটি যে বেশ সুখে শান্তিতে আছেন, ভালোবাসাময় জীবন কাটাচ্ছেন তা বোঝার যায় এ বছরের জুলাইয়ে। সেই সময় মুজিবুল হক চূড়ান্ত অসুস্থ হয়ে পড়লে, সেবা-যত্ন দিয়ে সুস্থ করে তোলেন স্ত্রী হনুফা আক্তার। পরে চিকিৎসা শেষে দেশে ফিরে কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্ত্রীর কাছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













