শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রবাসী বাংলাদেশিদের সাথে রোববার খালেদা জিয়ার মতবিনিময়

লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সাথে আগামীকাল রোববার মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মুশফিকুল ফজল আনসারি নয়া দিগন্তকে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করবেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরাও এতে উপস্থিত থাকবেন। এদিকে বেগম খালেদা জিয়া নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান আজ রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, যুক্তরাজ্য সফর শেষ করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে। তিনি উল্লেখ করেন, মাঝ সেপ্টেম্বরে ব্যক্তিগত সফরে খালেদা জিয়া লন্ডন যান। চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করাই মূলত এ সফরের উদ্দেশ্য। তিনি সেখানে ঈদুল আযহাও উদযাপন করেন। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের একটি চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী ৪ নভেম্বর তার আবারো চিকিৎসকের সাথে এপয়েন্টমেন্ট করা আছে। ডাক্তার ছাড়পত্র দিলে অ্যামিরেটসের পরবর্তী এভেইলেবল ফ্লাইটেই তিনি ঢাকার পথে রওনা দেবেন বলে আশা করা যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী