আর্জেন্টিনায় ১২ টন গাঁজা উদ্ধার
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের প্রান্ত থেকে শুক্রবার ১২ টন গাঁজা উদ্ধার করেছে দেশটির পুলিশ। একটি ট্রাকে করে গাঁজাগুলো প্যারাগুয়েতে পাচার করা হচ্ছিল। খবর এনডিটিভির।ট্রাকটির চালক প্যারাগুয়ের নাগরিক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বুয়েন্স এইরেস প্রদেশের গভর্নর ডেনিয়েল সিসোলি বলেছেন, এটা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় গাঁজা জব্দের ঘটনা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের উত্তরে সান ইসিদ্রো থেকে গাঁজাবাহী ওই ট্রাকটি আটক করা হয়।কলম্বিয়া, পেরু ও বলিভিয়ায় উৎপন্ন হওয়া গাঁজা আর্জেন্টিনার স্থানীয় বাজারে বিক্রি হয়। এ ছাড়া দেশটি গাঁজা পাচারের রুট হিসেবেও ব্যবহৃত হয়।সাধারণত চিলি, ব্রাজিল এবং আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে গাঁজা পাচার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













