মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারনে ৩ নভেম্বর হল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হল্যান্ড থেকে আবু তাহিরঃ হল্যান্ড -নেদারল্যান্ড এর প্রধানমন্ত্রী মার্ক রুট এর আমন্ত্রণে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামী ৩ নভেম্বর ,২০১৫ মঙ্গলবার হল্যান্ড এর হেগ শহরে পৌছবেন। দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় হল্যান্ড সরকারের প্রস্তাবিত “বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ ” এর অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এছাড়া কৃষি , শিল্প, ব্যবসা বিনিযোগ ,শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হল্যান্ড সরকারের সহযোগিতার বিষয়ে বিভিন্ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বশেষ সেপ্টেম্বর এ জাতিসংঘ অধিবেশনে হল্যান্ড এর প্রধানমন্ত্রী মার্ক রুট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায় আলোচিত চট্টগ্রাম বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের বিষয়টিও প্রাধান্য পাবে।

মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর মধ্যে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ আলী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতিক রয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল্যান্ড আগমন উপলক্ষে ইতিমধ্যে ইউরোপ এর বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ হল্যান্ডের হেগ শহরে জড়ো হয়েছেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত , সাধারণ সম্পাদক জনাব এম এ গনি , নির্দেশনায় ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভাগমন ঘটেছে। উল্লেখ্য আগামী ৫ নভেম্বর, ২০১৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হোটেল আমারত কুর হাউস এ ” চ্যম্পিয়ন অব দি আর্থ ” পুরস্কার প্রাপ্তিতে হল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে এক গণ সম্বর্ধনা এর আয়োজন করা হয়েছে। হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা উল্লেখ করেন।

উল্লেখযোগ্যদের মধ্যেযুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ , সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , যুগ্ম- সাধারণ সম্পাদক আনোয়ারজ্জামান চৌধুরী , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হক , এম নজরুল ইসলাম ,হাসনাত মিয়া , জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু , সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ ,ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ,সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া , ফ্রান্স আওয়ামী লীগের নাজিম উদ্দিন সভাপতি বেনজির আহমেদ সেলিম ,সাধারণ সম্পাদক এম এ কাশেম ,ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী ,সাধারণ সম্পাদক হাসান ইকবাল , স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না ,সাধারণ সম্পাদক জহিরুল আলম নয়ন ,পর্তুগাল আওয়ামী লীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি রফিকউল্লাহ , সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত উসমান , বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু , শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক পলিন মনির ,সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির , সহ সভাপতি ড. ফরহাদ আলী খান সহ ইউরোপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে