কেন হত্যাকারীদের বিচার চান না দীপনের পিতা


ঢাকায় গতকাল ধারালো অস্ত্রধারীদের আক্রমণে নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছেন তিনি তার সন্তানের হত্যাকারীদের বিচার চান না।
আজ ফয়সাল আরেফিন দীপনের মৃতদেহ কবর দিয়ে আসার পর তার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের সমস্যা এত গভীর যে সাধারণ জেল-ফাঁসির বিচারে কিছু হবে না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মি. হক বলেন তার মতে বিপরীতমুখী দুই রাজনীতিই দেশকে ‘সর্বনাশের দিকে’ ঠেলে দিচ্ছে।
কেন তিনি এই হত্যার বিচার চান না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এখন এক পক্ষ ধর্মনিরপেক্ষতার দাবীদার- আরেক পক্ষ রাষ্ট্রধর্ম ইসলামের দাবীদার। দুই পক্ষের রাজনীতিই দেশকে সর্বনাশের দিকে নিচ্ছে। “এ ক্ষেত্রে শুভবুদ্ধির উদয় দরকার। এবং তা যদি হয় তাহলেই আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার হবে।
তিনি তার ছেলের হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বলেন, আদালতে ফাঁসি বা জেল দিয়ে যে বিচার- তার ওপর তার আস্থা নেই। “আমাদের জাতীয় জীবনের সমস্যা এত গভীর যে শুধু জেল-জুলুম বিচার-ফাঁসি এগুলো দিয়ে কিছু হবে না।”
“অল্প কিছু লোক প্রথমে শুভবুদ্ধি-বিবেক নিয়ে দাঁড়ান, সব প্রতিকুলতা, রাজনৈতিক প্রতিকুলতা- মোকাবিলা করেন, ক্ষয়ক্ষতি স্বীকার করে দাঁড়ান। তার থেকে পরে গণজাগরণ ঘটে।”
মি. হক বলেন, বাংলাদেশে এবং অনেক দেশে যে রাজনীতি চলছে তা ক্ষমতার রাজনীতি, ভোটের রাজনীতি। “নতুন রাজনীতি দেখা না দেয়া পর্যন্ত যেরকম চলছে তেমনি চলবে।”
সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













