সিসিটিভি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে


শাহবাগে অজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে যারা খুন করেছে তাদের সবার ছবি মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে ধরা পড়েছে।
জাগৃতির কার্যালয়ে প্রবেশ থেকে শুরু করে তাদের বের হওয়া এবং বাইরে থেকে তালা দেওয়ার পুরো বিষয়টিই ফুটেজে পরিষ্কার বলে জানিয়েছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন। তবে এখনও পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়নি।
তিনি বলেন, এ ফুটেজ তদন্তের স্বার্থে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে। ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
মোরসালিন বলেন, ”সাতটি ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলে এই ফুটেজ তাদের কাজে আসবে। যারা ওই স্টলে প্রবেশ করছে ও বের হচ্ছে তাদের সবার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে।”
আজিজ সুপার মার্কেটের এক ব্যবসায়ী জানান, পুরো মার্কেটটি ক্লোজড সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হয়। পুরো মার্কেটের প্রতিটি দোকানে প্রবেশ থেকে শুরু করে মার্কেটের বাইরে রাস্তার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। ফলে এই মার্কেটে অপকর্ম করে সিসিটিভি এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই ঘটনায়ও ফুটেজে সবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













