শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইনে আস্থা আছে, বিচারে নেই : দীপনের বাবা

গত পাঁচ থেকে সাত বছরের নজির টেনে নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে কিন্তু চলমান বিচারের প্রতি আস্থা নেই।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মামলার প্রস্তুতি নেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফজলুল হক জানান, আইনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই তিনি মামলা করার পক্ষে। তবে তিনি নিজে বাদী না হয়ে দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা এ মামলার বাদী হবেন। এজন্য প্রক্টর অফিসে বসে এরই মধ্যে শাহবাগ থানার একজন দারোগা ও প্রক্টরের উপস্থিতিতে মামলা লেখাও হয়েছে। এখন সেটি শাহবাগ থানায় নিয়ে দায়ের করা হবে।

ফজলুল হক বলেন, আমি মামলার বাদী না হলেও মামলায় সহায়তাকারী হিসেবে থাকছি। গত পাঁচ/সাত বছরের নজির টেনে তিনি বলেন, দেখেন কোনো মামলার রায় হয়েছে কিনা। আর দু’একটি রায় হলেও সেটি কার্যকর হয়েছে কিনা।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সাল আরেফিন দীপন। পরদিন তার লাশ ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ