বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর বক্তব্যে তদন্তে বাধা হতে পারে : বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে বিএনপি।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি- সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে সরকার সচেষ্ট হবেন। কিন্তু তা না করে শাসক দল প্রতিপক্ষ বিএনপিকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে ঘায়েলের অপচেষ্টা চালাচ্ছে। এই দূরভিসন্ধি থেকে তারা দূরে সরে না এলে প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।’

আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিএনপি বরাবরই গণতান্ত্রিক রাজনীতি করে। হত্যা, খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারপরও সরকারপ্রধান যখন বলেন, গুপ্ত হত্যা শুরু করেছে বিএনপি— তা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। এ ধরনের মন্তব্য নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্ঘাটনে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করছি। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রতি এ ধরনের মন্তব্য অনভিপ্রেত।’

দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আসাদুজ্জামান ‘সর্বদলীয় বৈঠক’ আহ্বান করারও দাবি জানান।

নিহত ফয়সল আরেফিনের বাবা আবুল কাশেম ফজলুল হকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যের কঠোর সমালোচনা করেন আসাদুজ্জামান। তিনি বলেন, হানিফের মন্তব্যে গোটা জাতি স্তম্ভিত, বিস্মিত। কোন পরিস্থিতিতে পুত্রহারা পিতা, স্বামীহারা স্ত্রী এমন মন্তব্য করতে পারেন, তা বোঝার জন্য যে সংবেদনশীল মন থাকতে হয়, তা আজ শাসকগোষ্ঠীর মধ্যে নেই। তাদের বক্তব্য বিবৃতি শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, সামাজিক শিষ্টাচারেরও পরিপন্থী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী