বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘কারা এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল?’

বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে মানবাধিকার বিষয়ক আর্ন্তজাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মন্তব্য করায় তাদের আত্মপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রশ্ন রেখে বলেন কারা এই অ্যামনেস্টি?

তিনি বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আপনারা কী পাইছেন। এখন আবার আপনারা গলা বাইর করছেন কাছিমের মতো। মুক্তিযুদ্ধের সময় নিজের কানে শুনেছি। আপনারা বলেছিলেন, বাংলাদেশের এটা মুক্তিযুদ্ধ না, এটা সিভিল ওয়ার।’

‘আজ সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথায় বাংলাদেশ উঠবেও না, বসবেও না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীনতার পতাকা পতপত করে ঊর্ধ্বে তুলে ধরে।’

মতিয়া চৌধুরী বলেন, ‘যখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে ব্যস্ত তখন খালেদা জিয়া ও তার পুত্র দেশে-বিদেশে বসে স্বাধীনতার পরাজিত শক্তিদের প্রতিনিধিত্ব করছেন। মা-বেটা দুজনে মিলে ষড়যন্ত্র করছেন।

‘এরা ধর্মের কথা বলে ঘুমন্ত বাসের যাত্রীকে পুড়িয়ে মারে। এরা ধর্মকে অপব্যবহার করে রাজনীতিতে সফল হতে পারবে না। খালেদা জিয়াও সফল হবে না। স্বাধীনতা বিরোধীরা সফল হবে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী