৫ টিভিকে চিঠি : আইন লঙ্ঘনের কারণ জানতে চায় তথ্য মন্ত্রণালয়


৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ লঙ্ঘনের কারণ জানতে চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আক্তারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জবাব চাওয়া হয়।
অভিযোগের খাঁড়ায় পড়া চ্যানেলগুলো হলো- এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলা ভিশন।
এসব চ্যানেলে প্রচারিত নাটকে ধুমপানের দৃশ্য প্রদর্শন করা হয়। এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এ সম্পর্কিত তথ্যসহ মন্ত্রণালয়ে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে চ্যানেলগুলোর কাছে উত্তর জানতে চায় তথ্য মন্ত্রণালয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













