মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাগ্যবান বিমান যাত্রীর ১৬ জন

বলাচলে অনেকটা ভাগ্যের জোরেই বেঁচে গেছেন বিধ্বস্ত রুশ বিমানের ১৬ যাত্রী। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে টিকেট বাতিল করায় তারা ওই দুর্ঘটনা থেকে রক্ষা পান। শনিবার ২২৪ আরোহী নিয়ে মিশরের সিনাই থেকে পিটার্সবার্গ যাওয়ার পথে ভেঙে পড়ে মেট্রোজেট এয়ার লাইন্সের ৯২৬৮ ফ্লাইটটি। এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার ওই এয়ার লাইন্সের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, সিনাইয়ের শার্ম আল শেখ অবকাশকেন্দ্র থেকে পিটার্সবার্গ যাওয়ার কথা ছিল আরো ১৬ জনের। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তারা তাদের টিকেট ক্যান্সেল করান। তারা ঠিক কি কারণে টিকেট বাতিল করেছিল তিনি তা জানাতে পারেননি। ওই ১৬ জনের একজন হলেন ইকতারিনা গুনিনেন। তিনি লোহিত সাগরের উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র শার্ম আল শেখে ছুটি কাটাতে গিয়েছিলেন। শনিবার তার মেট্রোজেটের বিমানে করে পিটার্সবার্গ ফেরার কথা ছিল। কিন্তু কিছু টাকা বাঁচানোর ধান্ধায় তিনি শেষে মুহূর্তে টিকেট বাতিল করেন। তিনি মেট্রোজেটের টিকেট ক্যান্সেল করে অপেক্ষাকৃত কম টাকায় অন্য বিমানের টিকেট কেটে দেশে ফেরেন। এ সম্পর্কে তিনি স্থানীয় ‘রাশিয়া টুডে’ পত্রিকাকে জানিয়েছেন,‘ওই ফ্লাইটে উঠলে কি হত আমি জানি না। হয়ত অন্য আরোহীদের সঙ্গে আমিও মারা যেতাম।’ দেশে ফেরার আগে মিশর থেকে ফোন করে মাকে নিজের বেঁচে থাকার খবর জানাতে ভোলেননি ইকতারিনা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প