দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৪১


দক্ষিণ সুদানে পণ্যবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। বুধবার দেশটির রাজধানী জুবায় এ দুর্ঘটনা ঘটে।
প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাতিনে ওয়েক অ্যাতিনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ার তৈরি ওই বিমানটিতে প্রায় ২০ জন আরোহী ছিল। এদের মধ্যে ১৫ জন যাত্রী। তারা সকলেই মারা গেছে। বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ায় বাকিরা মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরাও নিহতের সংখ্যা ৪১ বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













