সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘খালেদাকে হাসিনার কাছে পরাজিত হতে হবে’

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান এ আলোচনা সভার আয়োজন করে।

মুজিবুল হক বলেন, খালেদা জিয়া যতই সন্ত্রাসী, চক্রান্ত বিদেশী হত্যা, গুপ্ত হত্যা করেন না কেন, আগামী নির্বাচনে তাকে শেখ হাসিনার কাছে পরাজিত হতেই হবে। তিনি বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের লালন-পালন করছেন। আর স্বাধীনতা বিরোধীরাই দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

দেশের হত্যাকাণ্ডগুলো স্বাধীনতা বিরোধীরাই করছে দাবি করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরাই দেশে বিভিন্ন হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এখনও দেশে বিদ্যমান আছে এবং তারাই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যা একই সূত্রে গাঁথা।

সংগঠনের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রী উপ-কমিটির সহ-সম্পাদক তাজমহল হিরক, সাংবাদিক জয়েন্ত আচার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী