শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোদিকে সময় দিতে চান মুনমুন

সম্প্রতি ভারতে গরুর গোশতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা এবং অসহিষ্ণুতার প্রশ্নে চারদিকে যখন সমালোচনার ঝড় বইছে তখন উল্টোপথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী মুনমুন সেন। এমন সময় মোদির পাশে দাঁড়ালেন তিনি যখন তার দলের প্রধান মমতাও প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর!

দেশজুড়ে একের পর এক অসহিষ্ণুতা ও হিংসার ঘটনার নিন্দা করে একাধিকবার মোদির কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের মন্ত্রীরাও মোদির সমালোচনায় সরব। কিন্তু একই দলের সংসদ সদস্য মুনমুন সেন এখনই অসহিষ্ণুতা ইস্যুতে মোদির বিরোধিতায় নামতে নারাজ। তিনি প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি তাকে আরও সময় দিতে চান।

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রীকে সুযোগ দেওয়া উচিত। তিনি ভাল কাজ করছেন। তার পার্টিই তাকে সুযোগ দিচ্ছে না। পাঁচ বছর দেখি। তারপর না হয় উনার এগেইনেস্টে (বিরুদ্ধে) যাব।’

অপরদিকে সমালোচকরা বলছেন, মোদি সরকারে আসার পর থেকেই দেশে অসহিষ্ণুতার স্রোত বইছে। কিন্তু মুনমুন সেন এমনটা মনে করেন না। তিনি বলেন, ‘অসহিষ্ণুতা আগেও ছিল। অসহিষ্ণুতা চিরকালই হয়েছে। এখন ক্যামেরা বেশি, তাই এক্সপোজার বেশি। প্রতিবাদীরা একজোট হতে পারছে কারণ কম্পিউটার, ওয়েবসাইট এসেছে।’

সম্প্রতি অসহিষ্ণুতাসহ একাধিক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত পরিবহনমন্ত্রী মদন মিত্রের হঠাৎ জামিনের নেপথ্যে মোদি-মমতার আঁতাত দেখছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে দলনেত্রীর উল্টো পথে হেঁটে বাঁকুড়ার সংসদ সদস্য মুনমুন সেন যেভাবে মোদির পাশে দাঁড়ালেন, তা নতুন করে সেই সন্দেহই বাড়িয়ে দিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ