পৌর নির্বাচনে দলীয় ব্যয় এক লাখ টাকা


আগামী পৌরসভা নির্বাচনে প্রতি পৌরসভায় দলের ব্যয় সীমা এক লাখ টাকা নির্ধারণ করে খসড়া বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার এ খসড়া নীতিমালা প্রকাশ করা হয়। আজই তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলী জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নির্বাচন বিধিমালা, আচরণ বিধিমালা ও সমর্থন যাচাই বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করবে ইসি।
এই বিধিমালা কার্যকর হলে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে মেয়র পদে ৪০০ এবং কাউন্সিলর পদে ৫০ জন ভোটারের সমর্থনযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
জেসমিন টুলী জানান, কোনো দল ভোটের খরচ মেটাতে অনুদান নিলে ২০ হাজার টাকার বেশি চেক নিতে পারবে না। দলের ক্ষেত্রে এসব বিধি লঙ্ঘন হলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।
আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে দলীয় মনোনয়নের ভিত্তিতে। এজন্য বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছে এই বিধিমালায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













