ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প


ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমকম্পটির কেন্দ্র ছিল নুসাতিংগারা প্রদেশের আলোর দ্বীপপুঞ্জ থেকে ১৭ মাইল উত্তর-পূর্বে। স্থানীয় সময় সকাল ১০ টা ৪৪ মিনিটে এটি আঘাত হানে।
আলোর দ্বীপপুঞ্জের সরকারি কর্মকর্তা মার্থেন দাউদ এন্দাওমান জানান, ‘ভূমিকম্পটি ১১ সেকেন্ড স্থায়ী হয়েছিল। আতঙ্কিত হয়ে লোকজন বাড়ি থেকে দৌড়ে বাইরে চলে আসে।’
তিনি বলেন, ‘ দুর্গম এলাকাগুলোতে টেলিফোন সংযোগ না থাকায় তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













