বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিএমপির সাত থানার ওসি বদলি

রাজধানীতে একই সঙ্গে সাত থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। সেই সঙ্গে মাঠ পর্যায়ের অন্তত ৪০ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

পুলিশ বলছে, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা, বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির, সুত্রাপুর থানার ওসি খলিলুর রহমান, সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম, রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদার, প্রসিকিউশনের ওসি ও গোয়েন্দা উত্তরের ওসিকে বদলী করা হয়েছে। আপাতত তাদের গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে। তবে নতুন অফিসার ইনচার্জদের নাম জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, ওসিদের পাশাপাশি মাঠ পর্যায়ে গতিশীলতা আনতে আরো ৪০ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে অনেকের পদোন্নতি হয়েছে। আবার অনেককে বদলি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে