বাদীর সাক্ষ্য বাতিলের আবেদনের শুনানি শুরু: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেয়া বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি হাই কোর্টে শুরু হয়েছে। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে সোমবার এ শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী শুনানি শুরু করেন।
গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশেষ জজ আদালত অরফানেজ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ করে। নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া এ সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতে সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে হাইকোর্টে এ আবেদন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













