শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ নেতাকর্মীরা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পেট্রোলবোমা বিস্ফোরণ মামলায় আসামিরা পলাতক থাকায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলায় গত ১৯ মার্চ মিরপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ জনকে পলাতক দেখানো হয়। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জনৈক লিটন ব্যাপারীকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

আদালত এই মামলায় আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে মিরপুর মডেল থানা এলাকার সনি সিনেমা হলের সামনের রাস্তায় বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মীরা ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির অংশ হিসেবে গাড়িতে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় এবং যানবাহনে আগুন লাগানোর চেষ্টা করে।

এ ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার রাজিক আহম্মদ মামলাটি দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ